ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রত্যাহার দাবি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ আইন প্রত্যাহারের দাবি জানিয়েছে হজ্জ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নয়াপল্টনের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সিস (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, বাংলাদেশে পাঁচ হাজারের বেশি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি রয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার ৩০০ জন হাবের সদস্য। ট্রাভেল এজেন্সিগুলো বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি রেমিটেন্স খাতের সহায়ক শক্তি হিসাবে কাজ করে থাকেন।
এ ছাড়া সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ থেকে পবিত্র হজ ও ওমরাহ যাত্রীসহ যাবতীয় সেবা নিশ্চিত করে থাকেন। এই সেক্টরের মালিক বা কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৫০ হাজার পরিবার এই খাতের উপর নির্ভরশীল। কিন্তু কিছুদিন যাবৎ এই খাতের ওপর কিছু অযৌক্তিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কারণে এ খাতে চরম অস্থিরতা বিরাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশ ২০২৫ প্রস্তাব করা হয়েছে। যা কার্যকর হলে এ খাতের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হবে এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৫০ হাজার পরিবার পথে বসবে। চলমান এই খাতের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে প্রস্তাবিত এই আইনের কিছু ধারা প্রত্যাহার করার জন্য আমরা হাবের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অন্য ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট ক্রয় বা বিক্রয় করা যাবে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।