ট্রান্সফরমার ‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
কালাইয়ে মাঠের মধ্যে গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার (২৬ মে) দিবাগত রাতে উপজেলার উদয়পুর ইউনিয়নের পুরগ্রাম ও শেখপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, পুরগ্রাম ও শেখপুর গ্রামের মাঠে একটি গভীর নলকূপে তিনটি ট্রান্সফরমার ছিল। রাতে চোরেরা ওই তিনটি ট্রান্সফরমার নামাতে যায়। ট্রান্সফরমার নামানোর আগেই একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে নিচে পড়ে যান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে স্থানীয়রা ধান কাটতে গিয়ে মাঠের মধ্যে খুঁটির নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।