ট্রাক ভাড়া করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করতো তারা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) ও মোরশেদ (২৯) নামে দুজনকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।
গতকাল জুমুয়াবার দুপুরে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও থানার বাউলবাগ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদ্দাম ও তার সহযোগীরা ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করতো বলে জানিয়েছে পুলিশ।
ওসি মোহাম্মদ মহসীন জানান, সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরতো। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করতো। গত বৃহস্পতিবার এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তা রক্ষীরা মালামাল চুরির বিষয়টি শনাক্ত করে। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করছিলো। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।