১১ মাসে কর আদায় বেড়েছে ১৫ শতাংশ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের ১১ মাসে কর আদায়ে আগের বছরের চেয়ে প্রায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি করেছে।
২০২৩-২৪ অর্থবছর শেষে কর আদায়ে সরকারের সংশোধিত লক্ষ্যমাত্রা হলো ৪ লাখ ১০ হাজার কোটি টাকা সংগ্রহ করা। তবে, মে মাসের শেষে কর আদায় এই লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫ হাজার কোটি টাকা কম ছিল। আগামী ৩০ জুন অর্থবছর শেষ হবে।
একইভাবে আইএমএফের দেওয়া কর আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৯৪ হাজার ৫৩০ কোটি টাকা পূরণ করা কঠিন হতে পারে।
এনবিআরের সাময়িক তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে কর আদায় হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৭৮ কোটি টাকা, যা অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার ৭৯ শতাংশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।