টোলপ্লাজায় থেমে থাকা গাড়িতে বাসের ধাক্কা, নিহত ৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এক দুর্ঘটনায় নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল জুমুয়াবার সকাল সোয়া ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ বলছে, টোলপ্লাজায় থেমে থাকা একটি মাইক্রোবাসের পেছনে বেপারি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
বিষয়টি নিয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, 'ধলেশ্বরী টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসের পেছন দিকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। এতে সামনে থাকা আরেকটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে ধাক্কা লাগলে আরোহীরা গুরুতর আহত হন।'
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।