টিসিবির পণ্য কিনতে লম্বা সারি আর মানুষের ছোটাছুটি
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
চড়া রোদ। ভ্যাপসা গরমে এ অবস্থায় টিসিবির সারিতে স্বল্পমূল্যে নিত্যপণ্য কিনতে দাঁড়িয়ে আছেন বহু মানুষ।
রাজধানীর আসাদগেটে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দেখা গেলো এই দৃশ্য।
সময় তখন সকাল সাড়ে ৯টা। সেখানে লম্বা সারি ছিল। ঘণ্টা দেড়েক অপেক্ষা করেন তারা, কিন্তু গাড়ির দেখা পাননি। পরে তারা জানতে পারেন, টিসিবির ট্রাক সেল হবে লালমাটিয়ায়। বেলা ১১টার দিকে সেখানে চলে আসেন তারা। ঘণ্টাখানেক অপেক্ষা করেন। সেখানেও ট্রাক আসেনি। সেখান থেকে হেঁটে চলে আসেন আসাদগেটে। তখন দুপুর ১২টা। এবার কপাল ভালো, পণ্য নিয়ে গাড়ি এসেছে। তবে লম্বা সারি।
এরও আধা ঘণ্টা পর বেলা একটার দিকে অন্যরা পণ্য পেতে শুরু করেন সবাই। ট্রাকের সামনে তখনো ৬৫ পুরুষ ও ৯০ নারী অপেক্ষায় ছিলেন।
লালমাটিয়ায় ট্রাকে পণ্য বিক্রি করার কথা টিসিবির ডিলার সাজেদা জেনারেল স্টোরের। কিন্তু সেখানে না গিয়ে স্কুলের সামনে কেন পণ্য বিক্রি করছেন, এ ব্যাপারে জানতে চাইলে আবদুর রউফ বলেন, রাস্তায় গাড়ির জট লাগে। তাই পুলিশ দাঁড়াতে দেয় না।
দেরি হওয়ার কারণ জানিয়ে আবদুর রউফ বলেন, আমরা তো আগে পাইলে আগে বিক্রি শুরু করতে পারি। কিন্তু মাল লোড করতেই সময় গেছে গা। তাই দেরি। আমার সিরিয়াল ছিল ৪৩ নম্বর। সবার শেষের দিকে।
শুরুতে স্কুলের সামনে পণ্য বিক্রি শুরু করলেও পরে ট্রাফিক পুলিশ সেখানে ট্রাকটিকে দাঁড়াতে দেয়নি। শেষে আবদুর রউফ তার ট্রাক গলির ভেতরের একটি সড়কে নিয়ে পণ্য বিক্রি করেন।
বেলা ১১টায় মোহাম্মদপুর টাউন হল বাজারের পাশে আসাদ অ্যাভিনিউয়ে ট্রাক সেল শুরু করে মেসার্স ফরহাদ স্টোর। টাউন হল বাজারের আশপাশে তার আগে থেকেই কয়েক শ মানুষ অপেক্ষায় ছিলেন।
সকাল সাড়ে ১০টায় মেসার্স ফরহাদ স্টোর যখন টাউন হল বাজারে যায়, তখন মানুষেরা হুড়োহুড়ি করে সারিতে দাঁড়ান। কেউ কেউ দৌড়ে এসেও সারিতে দাঁড়ান। এর মধ্যে সারিতে দাঁড়ানো নিয়ে অনেকের মধ্যে শুরু ুহয় কথা-কাটাকাটি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রির লক্ষ্যে ১১ মে দেশব্যাপী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বা টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে। চলবে ১০ দিন। ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল ভর্তুকিমূল্যে বিক্রি করা হচ্ছে।
ঢাকা মহানগরীর ৪৫টি স্থানে সাশ্রয়ী মূল্যে ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি।
টিসিবির ট্রাক থেকে একজন ব্যক্তি এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটারের এক বোতল সয়াবিন তেল কিনতে পারেন। প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ১৪০ টাকা ও দুই লিটার সয়াবিন তেল ২৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। তিনটি পণ্যের এই প্যাকেজ কিনতে ৪৮০ টাকা লাগে।
টিসিবির তথ্য অনুযায়ী, খুচরা বাজারে দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল এখন ৩৯০ টাকা। এ ছাড়া মোটা দানার মসুর ডাল প্রতি কেজি ৯০-১১৫ টাকা, আর প্রতি কেজি চিনি ১০৫-১১০ টাকায় বিক্রি হয়।
চিনি ও মসুর ডালের সর্বনি¤œ দাম ধরলেও ওই তিন পণ্য খোলাবাজার থেকে কিনতে ৬৭৫ টাকা লাগে। সীমিত আয়ের মানুষ টিসিবির ট্রাক সেল থেকে এ তিনটি পণ্য বাজারমূল্যের চেয়ে ১৯৫ টাকা কমে কিনতে পারছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












