টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন
নিজস্ব প্রতিবেদক:
শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। এতে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানসহ সংশ্লিষ্টদের নাম উল্লেখ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করে।
আবেদনে বলা হয়, সম্প্রতি দেশে হামের প্রকোপ বৃদ্ধি এবং শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। টিকা সংকট ও সিরিঞ্জের অভাবে শিশুদের টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারীরা দাবি করেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় পদ্ধতিতে পরিবর্তন আনা হলেও প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় সময়মতো টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করা সম্ভব হয়নি। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় বলে দাবি করা হয়।
আবেদনে আরও বলা হয়, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট (প্রায় ৪২ হাজার কোটি টাকা) থাকা সত্ত্বেও টিকা ক্রয় ও বিতরণে ব্যর্থতা এবং অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য খাতে টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়মের খবর প্রকাশিত হয়েছে। জনস্বার্থে এ বিষয়ে দুদককে পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ জানানো হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, আবেদনটি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।