টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৩ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে এখন কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন শুধু করদাতার পরিচয় নয়, বরং নাগরিক জীবনের নানা গুরুত্বপূর্ণ সেবার চাবিকাঠিতে পরিণত হয়েছে। চাকরি, ব্যবসা, জমি-ফ্ল্যাট কেনাবেচা, গাড়ির নিবন্ধন, ব্যাংক ঋণ, ক্রেডিট কার্ড, এমনকি সন্তানকে ইংরেজি মাধ্যমে পড়ানো- সব ক্ষেত্রেই এখন টিআইএন বাধ্যতামূলক হয়ে উঠেছে।
ফলে আয়কর দেওয়ার প্রয়োজন না থাকলেও শুধু বিভিন্ন সেবা গ্রহণের জন্য লাখ লাখ মানুষ টিআইএন নিচ্ছেন। কিন্তু তাদের বড় একটি অংশ নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করছেন না। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি টিআইএনধারী রয়েছেন। অথচ চলতি করবর্ষে রিটার্ন জমা দিয়েছেন মাত্র সাড়ে ৪২ লাখ করদাতা। অর্থাৎ প্রায় ৭৮ লাখ টিআইএনধারী রিটার্ন দেননি।
কর কর্মকর্তারা বলছেন, তাদের একটি অংশের করযোগ্য আয় না থাকলেও বিপুলসংখ্যক ব্যক্তি করযোগ্য আয় থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল করছেন না। আর এ কারণেই করজাল সম্প্রসারণে বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে সরকার।
কেন লাখ লাখ মানুষ রিটার্ন দিচ্ছেন না?
কর বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে টিআইএন নেওয়ার হার বাড়লেও রিটার্ন জমা দেওয়ার সংস্কৃতি এখনও শক্তিশালী হয়নি।
অনেকেই শুধু কোনও সেবা গ্রহণের জন্য টিআইএন নেন। পরে আর রিটার্ন জমা দেন না। আবার যাদের আয় বছরে ৩ লাখ ৭৫ হাজার টাকার নিচে, তাদের কর দিতে হয় না। তবে বিভিন্ন সেবা নিতে রিটার্নের প্রমাণপত্র চাওয়া হয়। ফলে তারা অনেক সময় শূন্য রিটার্ন জমা দেন অথবা পরে আর রিটার্ন দেন না।
করদাতাদের একটি বড় অংশ মনে করেন, কর দিলেও কাক্সিক্ষত নাগরিক সুবিধা পাওয়া যায় না। এছাড়া কর অফিসে হয়রানির ভয়, জটিল হিসাবপদ্ধতি এবং তুলনামূলক উচ্চ করহারও মানুষকে নিরুৎসাহিত করে।
অনেকের ধারণা, একবার করজালে প্রবেশ করলে প্রতি বছরই কর দিতে হবে। ফলে অনেকে ইচ্ছাকৃতভাবে রিটার্ন জমা এড়িয়ে যান।
এখনও আয়কর রিটার্ন দেওয়া যাবে, গুনতে হবে জরিমানা:
ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় গত ৩১ মার্চ শেষ হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারলেও এখনও রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে। করদাতারা আগের দুই বছর পর্যন্ত বকেয়া রিটার্ন দিতে পারবেন, যদিও এ ক্ষেত্রে জরিমানা গুনতে হবে।
এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়ের পর রিটার্ন দিলে করদাতারা বিনিয়োগজনিত কর রেয়াতের সুবিধা পাবেন না। পাশাপাশি বকেয়া করের ওপর ২ শতাংশ হারে সুদ দিতে হবে, যা সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত প্রযোজ্য হতে পারে।
এ বছর থেকে অধিকাংশ করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে যেসব করদাতা নির্ধারিত সময়ের আগে আবেদন করে রিটার্ন জমার সময় বাড়িয়ে নিয়েছেন, তাদের ক্ষেত্রে জরিমানা বা কর রেয়াত হারানোর নিয়ম প্রযোজ্য হবে না। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে তারা নিয়মিত সুবিধাই পাবেন।
অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশে করজাল সম্প্রসারণ হলেও এখনও কর সংস্কৃতি গড়ে ওঠেনি। অধিকাংশ মানুষ টিআইএনকে সেবা পাওয়ার একটি শর্ত হিসেবে দেখছেন, নাগরিক দায়িত্ব হিসেবে নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারী বেশিরভাগই শিশু-কিশোর: ‘ফাঁসবেন’ অভিভাবকরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর -প্রধানমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্তানদের বিরুদ্ধে অভিযোগ, থানায় শতবর্ষী বৃদ্ধ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গের ৬৫০ বছরের আদিনা মসজিদকে ‘মন্দির’ দাবি
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরির একটি পদের জন্য পাঁচ-ছয় লাখ আবেদন আসছে -ফখরুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কথিত ‘লাভ’ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি বিদ্যালয়গুলো নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে: ববি হাজ্জাজ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহেন্দ্র-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুড়িগ্রামে এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেতরাংগা সীমান্তে ৪ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












