টানা ৪১ দিন জামাতে নামাজ, পুরস্কার হিসেবে ৯ শিশু-কিশোর পেল বাইসাইকেল
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারায় টানা ৪১ দিন মসজিদের জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৯ শিশু-কিশোর শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়াও ২৯ শিশু-কিশোর নামাজ আদায়ের চেষ্টায় সম্মাননা ক্রেস্ট এবং ২ জনকে নগদ অর্থ সহায়তা করা করেছে।
ব্যাতিক্রমী এ আয়োজন করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ‘আধারা মানবকল্যাণ ফাউন্ডেশন’। ৪১ দিনের নামাজ সফলভাবে সম্পন্ন করায় গতকাল জুমুয়াবার জুমার নামাজের পর ১০ থেকে ১৬ বছর বয়সী ৩২ জন শিশু-কিশোরকে এসব উপহার তুলে দেন সংগঠনটির সদস্যরা। এত স্থানীয় প্রবাসীরা আর্থিক সহায়তা করেন।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্যই এ আয়োজন। কিশোর ও তরুণ প্রজন্মকে মসজিদ ও নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে তুলতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এমন আয়োজন যেন দেশের সব এলাকায় হয়, সে আশা ব্যক্ত করেছেন তারা।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।