টানা চারদিন বইছে তাপপ্রবাহ, বাড়ছে গরম
টানা ৪ দিন ধরে তাপপ্রবাহ বইছে দেশের বিভিন্ন অঞ্চলে। আজও দেশের এক বিভাগ ও ৬ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সংস্থাটি জানিয়েছে, গতকাল জুমুয়াবার রাজশাহী বিভাগসহ টাঙ্গাইল, মানিকগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ শনিবার রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এরপর দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায়। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।