রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

টানা কারফিউতে ব্যবসা-বাণিজ্যে ‘অপূরণীয় ক্ষতি’

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, বিকাল ৩:৩৯
টানা কারফিউতে ব্যবসা-বাণিজ্যে ‘অপূরণীয় ক্ষতি’

টানা কারফিউতে ব্যবসা-বাণিজ্যে ‘অপূরণীয় ক্ষতি’
নিজস্ব প্রতিবেদক:
কোটা আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতির টানা কারফিউতে দেশের ব্যবসা-বাণিজ্যে পুরোপুরি অচলাবস্থা সৃষ্টি হয়। এ সময়ে বেশিরভাগ প্রতিষ্ঠান সারাদেশে ঠিকমতো পণ্য সরবরাহ করতে পারেনি। আমদানি-রপ্তানিসহ ব্যবসা-বাণিজ্য এবং বেশিরভাগ সেবা-পরিষেবা স্থবির হয়ে পড়ে। ক্ষুদ্র ব্যবসাও অচলাবস্থার কবলে পড়ে। তাদেরও ‘অপূরণীয় ক্ষতি’ হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা বলছেন, স্বাভাবিক সময়ে ব্যবসা-বাণিজ্য কদিন বন্ধ থাকলে ব্যবস্থা নেওয়া যায়। তবে হঠাৎ সব অচল হয়ে যাওয়ায় আগে থেকে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। ইন্টারনেট-ব্যাংক বন্ধ থাকায় পাঁচদিন লেনদেন ছিল শূন্যের কোটায়। বিক্রি না হওয়ায় মালামাল নষ্ট হওয়ার পাশাপাশি কাঁচামাল পচে যাওয়া ও খাদ্যদ্রব্য মেয়াদোত্তীর্ণ হওয়ার মতো ঘটনাও ঘটছে।
এদিকে দেশের কিছু কলকারখানা বুধবার খুললেও আগে বন্দর থেকে কাঁচামাল খালাস না হওয়ায় অনেকে পুরোদমে উৎপাদনে যেতে পারছে না। কাঁচামাল না পেলে কোনো কোনো কারখানার উৎপাদনে যেতে আরও কিছুদিন সময় লাগবে। যে কারণে কারখানাগুলো অন্য পণ্য কিনতে এখনো সরবরাহ আদেশ দিতে পারছে না।
ব্যবসায়ীরা বলছেন, সব মিলিয়ে ব্যবসায় এখনো স্বাভাবিক অবস্থা ফিরছে না। অনেকে এখনো দোকানপাট খোলেননি। যারা খুলছেন, তারাও আশানুরূপ ক্রেতা পাচ্ছেন না।
ঢাকার আজিজ সুপার মার্কেটের মেলা ব্র্যান্ডের স্বত্বাধিকারী শফিউল ইসলাম বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অনেক সময় লাগবে। এখানো অনেকে ভয়ে মার্কেটে আসছেন না। এই এলাকায় বেচাকেনার পরিবেশ এখনো ফেরেনি। প্রায় তিন সপ্তাহ ধরে এ অবস্থা। এর মধ্যে গত পাঁচদিন মার্কেট একদম বন্ধ ছিল।’
বেশ কয়েকটি মার্কেটের দোকান মালিকরা জানান, এসব মার্কেটের অধিকাংশ দোকানে ক্রেতা না থাকায় এখনো বিক্রি শুরু হয়নি। দিন দিন তাদের লোকসানের পরিমাণ বাড়ছে।
এদিকে দোকান মালিক সমিতি জানিয়েছে, বুধবার ঢাকায় সব বিপণি-বিতান খোলা থাকবে। কারফিউয়ের বিরতিতে বেচাকেনা চলবে। অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যে সময়ে কারফিউ শিথিল থাকবে, সেই সময়ে বিপণি-বিতানগুলো খোলা থাকবে। তবে এসব এলাকায় এখনো সব দোকান খোলেনি।
নিউমার্কেটের ব্যবসায়ী কাইয়ুম বলেন, ‘বিক্রি একেবারেই নেই। দোকান খুললেও ক্রেতা আসেননি। পরিস্থিতি স্বভাবিক হতে সময় লাগবে।’
এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সারাদেশে দোকান বন্ধ থাকায় বড় ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে অন্য সময়ে একদিন দেশের দোকান বন্ধ থাকলে দিনে অন্তত দুই হাজার কোটি টাকা ক্ষতি হয়। তবে এবারের ক্ষতির পরিমাণ আরও বেশি। অনেক দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
নবাবপুরের হার্ডওয়ার ব্যবসায়ী লাল মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘ব্যবসায় ধস নেমেছে। ভয়ে ঢাকার বাইরে থেকে লোকজন আসছেন না। মাত্র রাস্তা খুলেছে, স্বাভাবিক হতে আরও কিছুদিন লাগবে।’
তিনি বলেন, ‘বড় কোনো অর্ডার নেই। টেলিফোনে কিছু অর্ডার আসছে। কিন্তু গাড়িতে পাঠানো যাচ্ছে না। রিকশা আছে। কুরিয়ার সার্ভিসও বন্ধ। মাল পাঠানো যাচ্ছে না।’
ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার মৌলভীবাজারের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে এ সময় কথা হয়। তারাও অপূরণীয় ক্ষতির কথা জানান। কারও কারও ক্ষতি হাজারের অংকে, কারও কারও লাখে।
মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বশির উদ্দিন বলেন, আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। অনেকের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ক্রেতা নেই। কোটি কোটি টাকার পণ্য নিয়ে দুশ্চিন্তায় আছি। লোনের চাপ প্রতিদিন বাড়ছে।
তিনি বলেন, এখানে প্রতিদিন হাজার কোটি টাকার বেচাবিক্রি হয়। গত পাঁচদিনে হাজার হাজার কোটি টাকার ক্ষতি। এর আগেও দুই সপ্তাহ বিক্রি হয়নি।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো ৫০ মিনিট আগে দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায় ১৭ ঘণ্টা আগে ‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’ নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্… ১৭ ঘণ্টা আগে শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ… ১৮ ঘণ্টা আগে ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়… ১৮ ঘণ্টা আগে মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন… ১৮ ঘণ্টা আগে ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার … ১৮ ঘণ্টা আগে মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর ১৮ ঘণ্টা আগে র‌্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি… ১৮ ঘণ্টা আগে ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং… ১৮ ঘণ্টা আগে ১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন… ১৮ ঘণ্টা আগে ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ… ১৮ ঘণ্টা আগে