টাঙ্গাইলের ক্যাপ্টেন বাছেত এখন কথিত ইসলামী চিন্তাবিদ (২)
টাঙ্গাইলে সে সময় যা কিছু হয়েছে বাছেতের জ্ঞাতসারেই হয়েছে। যুবক তরুণদের জোর করে রাজাকার, আল-বাদরে ভর্তি করেছে বাছেত। টাঙ্গাইলে শান্তিকমিটির সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য পাকী আর্মিরা বাছেতের সঙ্গেই পরামর্শ করে নিত।
স্বাধীনতাকামী নিরীহ-নিপরাধ মানুষের রক্তে রাঙানো বাছেতের হাত দিয়ে হাজার হাজার অপকর্ম হলেও সেই বাছেতের বিচার হয়নি। রাজাকারপ্রধান বাছেত স্বাধীনতা অর্জনের এত বছর পরেও বহাল তবিয়তে ক্ষমতার উচ্চ শিখরেই বসে আছে। দেশ স্বাধীন হওয়ার পর বাছেত বাংলাদেশ ছেড়ে সউদী আরব চলে গিয়েছিল। ১৯৭৫এ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর বাছেত আবার দেশে আসে। ১৯৭৬ সালে টাঙ্গাইলে কতিপয় তরুণ বাছেতকে রাজাকার বলে জুতাপেটা করেছিল। এই জুতাপেটাটুকুই তার বিচার বলে জানা গেছে। এরপর জিয়ার শাসনামল থেকে বাছেত সমাজের গণ্যমান্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে থাকে। টাঙ্গাইলের সাবালিয় দু’তলা বাড়ি করে একটি ক্লিনিক চালু করে। এর বাইরে টাঙ্গাইলে তার আরও প্রচুর ভূ-সম্পদ রয়েছে। ঢাকার রামপুরায় বাছেত চারতলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করে ঢাকাতেই বসবাস করছে। জামাতের রাজনীতির একজন শক্তিশালী নেতাও সে। একই সঙ্গে তথাকথিত ইসলামী চিন্তাবিদও বটে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।