টাকার বিনিময়ে হাজতবাস, ধরা পড়ে ফের কারাগারে
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২০ মে, ২০২৬ খ্রি:, ০৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নরসিংদী সংবাদদাতা:
টাকার বিনিময়ে অন্যের নামে আদালতে হাজিরা দিয়ে কারাগারে গিয়েছিলেন হারুন মিয়া (৬২)। এক মাস ছয় দিন অন্যের হয়ে হাজত খাটেন। তবে শেষ রক্ষা হয়নি। জালিয়াতি ধরা পড়ার পর আদালতকে ধোঁকা দেওয়ার অভিযোগে নতুন মামলায় কারাফটক থেকেই তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে।
এই জালিয়াতির ঘটনাটি ঘটেছে নরসিংদীতে। মঙ্গলবার সকালে নরসিংদী জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই সদর থানার পুলিশ হারুন মিয়াকে গ্রেপ্তার করে।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালে নরসিংদীর রায়পুরায় একটি মানব পাচার মামলা হয়। সেই মামলায় গত ১২ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিন আসামি- জামির উদ্দিন (৪৩), সেলিম মিয়া (৪৫) ও ফাতেমা (৪২)। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
সবকিছু ঠিকঠাকই ছিল। তবে কিছুদিন পর কারাগার কর্তৃপক্ষ জানতে পারে, সেলিম পরিচয়ে যে ব্যক্তি কারাগারে আছে, তার আসল নাম হারুন মিয়া। তিনি রায়পুরা উপজেলার মাহমুদ নগর এলাকার সামছু মিয়ার ছেলে। অভিযোগ ওঠে, অর্থের বিনিময়ে প্রকৃত আসামি সেলিম মিয়ার প্রক্সি (বদলি) হিসেবে আদালতে হাজিরা দিয়ে জেলে গিয়েছিলেন হারুন।
বিষয়টি আদালতের নজরে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধরা পড়ার ভয়ে গত সোমবার আসল আসামি সেলিম মিয়া তড়িঘড়ি করে আদালতে হাজির হয়। আদালত তাকে কারাগারে পাঠায়।
একই দিন নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আলী আহসান প্রক্সি হাজিরা দেওয়া হারুন মিয়ার জামিন মঞ্জুর করেন। তবে অন্যের পরিচয়ে আদালতে হাজিরা দিয়ে জালিয়াতি ও আদালতকে বিভ্রান্ত করার অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে মামলা করার নির্দেশ দেয় বিচারক।
আদালতের নির্দেশের পরই জামিনে মুক্ত হওয়ার সময় কারাফটক থেকে হারুনকে গ্রেপ্তার করে পুলিশ। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মামুন তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)