টাইফুন রাগাসার আঘাতে ল-ভ- তাইওয়ান-হংকং, নিখোঁজ অগণিত
, ০২রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সুপার টাইফুন রাগাসা-এর আঘাতে তাইওয়ান, হংকং এবং চীনের দক্ষিণাঞ্চল লন্ডভন্ড হয়ে গেছে। এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে অগণিত মানুষ নিখোঁজ এবং অন্তত ১৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে দেশ দু’টির কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার টাইফুন রাগাসা তীব্র বাতাস ও প্রবল বৃষ্টিপাতসহ তাইওয়ানের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলের হুয়ালিয়েন কাউন্টি। ঝড়ের প্রভাবে ভূমিধস ও বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে।
স্থানীয় এক বাসিন্দা বলেছে, “দিনটা ভয়াবহ ছিলো। যখনই এটা নিয়ে ভাবি তখনই আমার গা শিউরে ওঠে। মনে হচ্ছিলো যেন পৃথিবীর শেষ। ”
ঝড়ের কারণে বিভিন্ন জায়গায় সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পূর্ব উপকূলে একটি বাঁধ ভেঙে নদীর পানি উপচে পড়েছে এবং একটি সেতুও ভেঙে গেছে।
তাইওয়ানের পর টাইফুন রাগাসা হংকং ও দক্ষিণ চীনের উপকূলেও আঘাত হানে। প্রবল বাতাসে সেখানকার সৈকত উত্তাল রূপ নিয়েছে এবং ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বহু এলাকায় গাছ উপড়ে গেছে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রাগাসা আঘাত হেনেছে চীনের গুয়াংডং প্রদেশেও। ক্ষয়ক্ষতি কমাতে আগেই সাড়ে তিন লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি করেছে চীনা কর্তৃপক্ষ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)