স্বাস্থ্য সন্দেশ:
টমেটোর এই পুষ্টিগুণগুলো জানেন?
, ৪ঠা জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পাঁচ মিশালী
টমেটোর উপকারিতা:
টমেটোর স্বাস্থ্য উপকারিতা অনেক। প্রতিদিনের খাদ্যতালিকায় টমেটো অন্তর্ভুক্ত করলে রক্তের ট্রাইগ্লিসারাইডের মাত্রা হ্রাস পায়। টমেটো পোস্টপ্র্যান্ডিয়াল লিপেমিয়া প্রতিরোধে সহায়তা করতে পারে এবং এটি করার ফলে এথেরোসক্লেরোসিস হওয়ার ঝুঁকি হ্রাস পায়। এ ছাড়া নিয়মিত টমেটো খেলে এটি ওজন কমাতে সাহায্য করে।
অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ হ্রাস:
টমেটো লাইকোপিন, বিটা-ক্যারোটিন, লুটেইন, ক্লোরোজেনিক অ্যাসিড এবং নারিনজেনিনসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ। অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের অক্সিডেটিভ স্ট্রেসের ফলে সৃষ্ট সমস্যা ঠিক করতে সাহায্য করে। দূষণ থেকে শুরু করে অতিবেগুনি রশ্মি অনেক কিছু এই অক্সিডেটিভ স্ট্রেসের কারণ হতে পারে। টমেটোতে লুটেইনও রয়েছে, যা বয়স-সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয় রোধ করতে সাহায্য করে। ক্লোরোজেনিক অ্যাসিড রক্তচাপ কমাতে সাহায্য করে এবং টমেটোর ত্বকে থাকা নারিনজেনিন প্রদাহ কমাতে সাহায্য করে।
একটি সুস্থ ইমিউন সিস্টেম তৈরিতে সাহায্য করে:
টমেটো শরীরের ভিটামিন সি এর দৈনিক চাহিদার ২৫% পূরণ করতে পারে। প্রতি ১০০ গ্রামে ১৩.৭ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ইমিউন কোষ তৈরি করতে সাহায্য করে এবং কোষ বৃদ্ধি এবং নিরাময় করে। ভিটামিন ই এর মতো শরীরের অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলির তৈরি করাও ভিটামিন সি’র উপর নির্ভর করে।
অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি করে:
টমেটো অদ্রবণীয় ফাইবারে পূর্ণ, যা মলকে নরম করে। যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তবে এটি বিশেষভাবে উপকারী। দ্রবণীয় ফাইবার থাকায় খাদ্যতালিকায় টমেটো অন্তর্ভুক্ত করলে এটি রক্তের গ্লুকোজ (চিনির) মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি কার্বোহাইড্রেটের হজম এবং শোষণকে ধীর করে দেয়, তাই রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বাড়ে না এবং খাওয়ার পরে বেশি সময় ধরে পেট ভরা অনুভূতি দেয়। দ্রবণীয় ফাইবার আমাদের অন্ত্রে একটি প্রিবায়োটিক হিসাবেও কাজ করে। এছাড়া টমেটো রক্তচাপ নিয়ন্ত্রণে ও রক্ত এবং হাড়ের স্বাস্থ্য উন্নয়নে সহায়ক।
কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখে:
টমেটোতে রয়েছে ফোলেট বা ভিটামিন বি৯। এটি টিস্যুর স্বাভাবিক বৃদ্ধি এবং কোষের কার্যকারিতা সঠিকভাবে পরিচালনার জন্য বিশেষভাবে কাজ করে। যারা সন্তানসম্ভাবা নারী রয়েছে; তাদের জন্য ফোলেট গর্ভাবস্থায় ক্রমবর্ধমান ভ্রƒণের নিউরাল টিউব ত্রুটি প্রতিরোধে সহায়তা করে, যা সন্তানসম্ভাবা নারীর জন্য গুরুত্বপূর্ণ।
শ্বাসযন্ত্রের উন্নয়ন:
টমেটোতে আছে লাইকোপিন, ক্যারোটিনয়েড যা ফুসফুস ভাল রাখার জন্য গুরুত্বপূর্ণ।
এছাড়া টমেটো ব্যায়ামের পর ক্লান্তি দূর করে, স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে, ত্বক ভালো রাখে, চোখ ভালো রাখে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবারও বাড়েনি ‘বিশেষ ট্রেন’, ভোগান্তির আশঙ্কা
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খারগ দ্বীপকে ইরানের লাইফলাইন বলা হয় কেন?
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (২)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আকসিম্পক ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার চীনের জিনজিয়াং। ইফতারে কোন মুসলিম দেশে কী খাওয়া হয়? (১)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ তিনি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেজুর সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিন
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬০০ বছরের সাক্ষী মানিকগঞ্জের মাচাইন শাহী মসজিদ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কার্বোহাইড্রেট মানেই কি ক্ষতিকর?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌন্দর্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিস থাকলে ইফতার ও সাহরির মাঝে কি খাবেন?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












