ঝড়সহ বৃষ্টির পর বাড়তে পারে তাপমাত্রা
দেশের ১০ জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
গতকাল জুমুয়াবার (১০ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পরের দিন রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর বর্ধিত ৫ দিন তাপমাত্রা বাড়তে পারে।
আরও পড়ুন
সব ›
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
আল ইহসান ডেস্ক: সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও কমতে পারে রাতে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৩ মার্চ) এমন প…
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
দুদিন রাতের তাপমাত্রা কমবে
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।