রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
আবহাওয়া:

আবারও বইতে পারে তাপপ্রবাহ, কমবে বৃষ্টি

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, সকাল ৪:৩৯

নিজস্ব প্রতিবেদক:
প্রচ- তাপপ্রবাহের পর টানা এক সপ্তাহ ধরে সারা দেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। তবে আজ মঙ্গলবার থেকে কমে যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। ১৫ মে থেকে আবারও মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২০ মের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আভাস দিয়েছে অধিদপ্তর।
এদিকে টানা ৩৩ দিনের তাপপ্রবাহের পর দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি শুরু হয় চলতি মাসের ২ তারিখ থেকে। ধীরে ধীরে ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এপ্রিল মাসে দীর্ঘসময় তাপপ্রবাহ ছিল। এই সময়ে যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল, যেটি গত ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এরপর সারা দেশে এক সপ্তাহের মতো বৃষ্টিপাত হচ্ছে। এখন বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে এসেছে। আগামী ২৪ ঘণ্টা দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা একটু বেশি। তবে দক্ষিণাঞ্চলে কম।’
আবহাওয়া অধিদপ্তর বলছে, মে মাসের তাপপ্রবাহে রাজশাহী, চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। ঢাকার তাপমাত্রা থাকবে ৩৬ থেকে ৩৮ সেলসিয়াসের মধ্যে।
হাফিজুর রহমান বলেন, বৃষ্টিপাত কমে আসা মানেই গরম বাড়বে। এখন তাপপ্রবাহ নেই। তবে সামনে আশঙ্কা করা হচ্ছে আবার তাপপ্রবাহ আসবে। এপ্রিলের ১৫ তারিখের পর মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিক্ষিপ্তভাবে আসতে পারে। তবে এই তাপপ্রবাহ দীর্ঘায়িত হবে না। আবার তীব্র বা অতি তীব্রও হবে না। এর ব্যাপ্তিও সারা দেশে বিস্তার লাভ করবে না। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে বিস্তার লাভ করতে পারে। এটা চার থেকে পাঁচ দিন থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস সারা দেশে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ১৭ সেপ্টেম্বর, ২০২৬ কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস ১৪ মার্চ, ২০২৬ -যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস -যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস ২৭ ডিসেম্বর, ২০২৫ আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি ২১ ডিসেম্বর, ২০২৫ দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ৫ আগস্ট, ২০২৫ দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে আল ইহসান ডেস্ক: সারা দেশে দিনের তাপমাত্রা বাড়লেও কমতে পারে রাতে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার (২৩ মার্চ) এমন প… ২৪ মার্চ, ২০২৫ বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না ১৮ মার্চ, ২০২৫ দুদিন রাতের তাপমাত্রা কমবে দুদিন রাতের তাপমাত্রা কমবে ২ মার্চ, ২০২৫ তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া ১০ ফেব্রুয়ারি, ২০২৫ আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে? আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে? ৪ ফেব্রুয়ারি, ২০২৫