ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা বন্ধে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ
হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, এবারের ঈদযাত্রা হবে আনন্দ ও স্বস্তিদায়ক। সেটা নিশ্চিতে দায়িত্ব সবাইকেই নিতে হবে। আমরা যেন স্বস্তির সঙ্গে, আনন্দের সঙ্গে ঈদ শেষে ফিরে আসতে পারি সেজন্য কেউ ঝুঁকিপূর্ণ ঈদযাত্রায় শামিল হব না, সেটা নিশ্চিত করতে হবে।
পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষ্যে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
শাহাবুদ্দিন খান বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদযাত্রায় এবার বেশ কয়েকটি বিষয়ে কঠোর থাকবে হাইওয়ে পুলিশ। তার মধ্যে অন্যতম হচ্ছে, যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা বন্ধ করা। যানবাহনের ওভার স্পিড এবার শক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে। কোনও যানবাহন যদি নির্ধারিত গতিসীমা অতিক্রম করে তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশেষ করে মালিক শ্রমিক নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ঈদের সময় কোনো ঝুঁকিপূর্ণ যাত্রা মেনে নেওয়া হবে না। আপনারা নিজেরা ঝুঁকিপূর্ণ যানবাহনে যাত্রী উঠাবেন না, যাত্রীদের অনুরোধ, দুর্ঘটনা সম্পর্কে সচেতন হোন। জেনেবুঝে গাড়ির ইঞ্জিনে, ছাদে উঠবেন না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।