ঝালকাঠিতে পুলিশের বাড়িতে ডাকাতির পর আগুন
গত জুমুয়াবার রাত ১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খানের ছেলে পুলিশ সদস্য মাহাদী হাসান খানের বাড়িতে এই ঘটনা ঘটে।
ঝালকাঠির নলছিটিতে এক পুলিশ সদস্যর বাড়িতে ডাকাতির পর আগুন দেওয়া হয়েছে।
গভীর রাতে ডাকাতরা হানা দিয়ে ঘরে থাকা টাকা ও স্বর্ণাংকার লুট করে; তারপর আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনে ঘরের ভেতর থাকা মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
জুমুয়াবার রাত ১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খানের ছেলে পুলিশ সদস্য মাহাদী হাসান খানের বাড়িতে এই ঘটনা ঘটে।
নলছিটি থানার ওসি আব্দুস সালাম এই বিষয়ে তথ্য দিয়েছেন।
মোফাজ্জেল আলী বলেন, জুমুয়াবার পরিবারের সবাই আমার মেয়ের বাড়িতে ছিলাম। বাড়িতে কেউ ছিলেন না। এই সুযোগে ঘরের পেছনের দরজা ভেঙে আমার ঘরের টাকা-পয়সা ও সোনা-গয়না নিয়ে যায়। পরে আগুন ধরিয়ে দেয়। আমার ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।