জ্বালানি তেল না পেয়ে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ
, ১৬ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাঙামাটি সংবাদদাতা:
তেল সরবরাহের জন্য স্থানীয় প্রশাসন থেকে ফিলিং স্টেশনগুলোতে রুটিন করে দেওয়ার পরও কমছে না গ্রাহক হয়রানি। বরং, দীর্ঘ দুই-তিন ঘণ্টা লাইন দাঁড়িয়েও তেল না পাওয়ার অভিযোগ রয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ায় তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল দিয়ে রাঙামাটি-চট্টগ্রাম অবরোধ করেছেন অর্ধশত মোটরসাইকেল আরোহী।
পুলিশ জানিয়েছে, রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধ করা হয়। এ সময় তারা বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ গিয়ে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধকালীন দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এসময় সিএনজি অটোরিকশার চালক ও বাইকারদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
বাইক রাইডার রাহুল চাকমা বলেছেন, প্রতিদিন বাইক রাইড করে পণ্য ডেলিভারি করতে হয়। যে পরিমাণ তেল দেয়, তাতে হয় না।
তিনি আরো বলেন, সকাল ৭টায় লাইনে দাঁড়িয়েছি। ১১টায় তেল দেওয়া বন্ধ করে দেওয়ায় তেল পাইনি। প্রতিদিন কী পরিমাণ এবং কতজনকে তেল দেবে, এটা আগে জানিয়ে দিলে আমাদের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো না।
মেসার্স এসএন পেট্রোলিয়াম এজেন্সি ফিলিং স্টেশনের ম্যানেজার ছিদ্দিক বলেছেন, আজ (শনিবার) ১ হাজার গাড়িতে ৫০০ টাকা করে অকটেন দেওয়া হয়েছে। নির্দেশনা মতো আমরা জ্বালানি দিচ্ছি। তারপরও অনেকে তেল পাননি।
এ বিষয়ে রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেছেন, শহরের রাজবাড়ি এলাকার একটি ফিলিং স্টেশনের সমানে ফুয়েলের জন্য সড়ক অবরোধ করেছিল। পাম্পে থাকা আমাদের সদস্যরা তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আমাদের কিলো টিমও ঘটনাস্থলে গিয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অর্থায়ন সংকটে ধুঁকছে এসএমই খাত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই থেকেই নতুন বেতন কাঠামোয় বেতন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন -প্রধানমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক বাগানেই ২২ জাতের বিদেশি লংগানের বাম্পার ফলন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)