জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের বিদ্যুৎ খাতে এ মুহূর্তে বকেয়া ৪০ হাজার কোটি টাকা। বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের চাহিদার বিপরীতে রয়েছে বড় সরবরাহ ঘাটতি। সেই সঙ্গে বিদ্যুৎ খাতের অব্যাহত লোকসান পিছু ছাড়েনি।
এমন পরিস্থিতির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এদিকে চলমান সেচ মৌসুম ও রমজান মাস শুরু হয়েছে। আসন্ন গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে অনেক গুণ। সামগ্রিকভাবে বিদ্যুৎ খাতে বকেয়া জটিলতা সামলানো, আর্থিক সচ্ছলতা ফেরানোর পাশাপাশি গ্যাসের সরবরাহ সংকট মোকাবেলা বিএনপি সরকারকে বড় পরীক্ষায় ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, সরকারের প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে রমজান এবং সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ করাকে প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপ্পা) বকেয়ার অন্তত ৬০ শতাংশ যদি রমজানের আগে পরিশোধ করা না হয় তবে তাদের পক্ষে পাওয়ার প্লান্ট পরিচালনা করা কঠিন হবে -এমনটি জানিয়ে উপস্থিত এক সংবাদকর্মী মন্ত্রীর মন্তব্য জানতে চান। ইকবাল হাসান মাহমুদ টুকু এ প্রসঙ্গে বলেন, বিপ্পা যদি এমনটা বলে থাকে তবে তা নতুন সরকারকে ব্ল্যাকমেইলের শামিল হবে।
দেশের বিদ্যুৎ খাতে আর্থিক লোকসানের বড় কারণ অপ্রয়োজনীয় ও নির্মাণাধীন প্রকল্প বাস্তবায়ন। বিশেষজ্ঞরা মনে করেন, বিএনপি সরকার বিদ্যুৎ খাতের এসব প্রকল্প দক্ষতার ভিত্তিতে বিবেচনায় না নিলে এ খাতের চাপ কমবে না।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আদানিসহ বড় সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্রয়চুক্তি পর্যালোচনার জন্য জাতীয় কমিটি গঠন করে। এ কমিটি আদানির চুক্তিতে বড় ধরনের দুর্নীতির কথা জানিয়েছে। সেই সঙ্গে কমিটি প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা যেতে পারে বলে পরামর্শ দেয়। সবার প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকার আদানির ক্রয়চুক্তি বাতিল করে তাদের পরবর্তী রাজনৈতিক সরকারকে সহযোগিতা করবে। কিন্তু দেখা গেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষের মাসখানেক আগে প্রতিবেদন দিয়ে বিষয়টি রাজনৈতিক সরকারের জন্য রেখে দেয়া হয়।
বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী আমলে বিদ্যুৎ খাতে পরিকল্পনার অভাব ও একচেটিয়া অর্থ লোপাটের সুযোগ করে দিতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সক্ষমতা তৈরি করায় এ পর্যন্ত প্রায় দেড় লাখ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে। বেসরকারি ও সরকারি উৎসের অপ্রয়োজনীয় বিদ্যুৎ সক্ষমতার ব্যবহার কীভাবে হবে তা-ও বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতি থেকে বের হতে না পারলে বিদ্যুৎ খাতের আর্থিক লোকসান কোনোভাবেই কমবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দেশে বর্তমানে গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। সেখানে বিদেশ থেকে এলএনজি আমদানিসহ স্থানীয়ভাবে মোট সরবরাহ গড়ে ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। প্রতিনিয়ত রেশনিং করে গ্যাস সরবরাহ দেয়ার কারণে শিল্প, বিদ্যুৎ, আবাসিকসহ নানা খাত ভুক্তভোগী হচ্ছে। বিশেষ করে রমজান মাস, সেচ ও গ্রীষ্ম মৌসুমে পরিস্থিতি আরো খারাপ হয়। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করেন চলতি রমজান ও সেচ মৌসুমে এ পরিস্থিতি সামাল দেয়া নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হবে।
জ্বালানি বিশেষজ্ঞ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক তামিম বলেন, নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রাথমিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। বিশেষত গ্যাস, তেল, এলপিজি, কয়লা এগুলোর সরবরাহ নিশ্চিত করতে হবে। এটা করতে পারলে তারা রমজান ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ উৎপাদন সমস্যা মোকাবেলা করতে পারবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এবং লোডশেডিং ঘাটতি মোকাবেলায় আগের (অন্তর্বর্তী সরকারের) সিদ্ধান্ত অনুসারে এলএনজি আমদানি হচ্ছে। এছাড়া বিদ্যুতের চাহিদা মোকাবেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সার্বক্ষণিক চালু রাখার বিষয়ে এরই মধ্যে বৈঠক করেছে বিদ্যুৎ বিভাগ।
দেশে গ্যাসের সংকট দীর্ঘদিনের। স্থানীয় গ্যাসের উৎপাদন না বাড়ায় এলএনজি আমদানিনির্ভরতা বাড়াতে হচ্ছে। এ পরিস্থিতি থেকে আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকার বের হতে পারেনি। বরং ভর্তুকি ও এলএনজি আমদানি বাড়াতে হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তরুণীকা-ে এমপি নজরুলকে দল থেকে বহিষ্কার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঝুঁকিতে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ, আতঙ্কে হাজারো মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাহাড়ধসের শঙ্কায় কাঁপছে চট্টগ্রাম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকট, ত্রুটি সমাধানে দুই দিন লাগতে পারে: মন্ত্রণালয়
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -জ্বালানি বিভাগ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারল্য সংকটে দেউলিয়া হওয়ার পথে বিপিসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ-বন্যার চাপ সংসারে, অর্থনৈতিক চাপে সাধারণ মানুষ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাত আদর্শচ্যুত, এনসিপিও একই পথে হাঁটছে’
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিএমপির ২ থানায় নতুন ওসি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশকে ধাওয়া দিলো বিক্ষোভকারীরা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতের শহরে শহরে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, চাপে গুজরাটের কসাই মোদি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












