জ্বর কমাতে শিশুদের কতবার প্যারাসিটামল সিরাপ বা সাপোজিটরি দেওয়া যাবে?
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ রবি , ১৩৯২ শামসী সন , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
অনেক সময় শিশুর গা গরম দেখলেই অভিভাবকেরা অস্থির হয়ে দুই থেকে তিন ঘণ্টা পরপর নিয়মিত প্যারাসিটামল সিরাপ দিয়ে থাকেন। কিন্তু এতে ক্ষতি হতে পারে। সাধারণত জ্বর ১০২.২ ডিগ্রি ফারেনহাইটের বেশি না হলে আর শিশু অতিরিক্ত অসুস্থ না হলে প্যারাসিটামল দেওয়ার প্রয়োজন হয় না।
শিশুদের প্যারাসিটামল সিরাপ ১০-১৫ মিলি গ্রাম হিসেবে প্রতি চার থেকে ছয় ঘণ্টা অন্তর খাওয়ানো যায় এবং ১০-২০ মিলি গ্রাম হিসেবে পায়ুপথে প্রয়োগ করা যায়। সহজ হিসাবে প্রতি ৮ কেজি ওজনের শিশুর জন্য ১ চামচ প্যারাসিটামল সিরাপ দেওয়া যায়। তবে দিনে চারবারের বেশি এবং ৬০ মিলির বেশি প্যারাসিটামল না দেওয়া ভালো। ছোট শিশুদের মুখে সিরাপ দেওয়ার চেষ্টা করাই ভালো। সাধারণত প্যারাসিটামল খাওয়ানোর ৩০ মিনিট পর ওষুধের কার্যকারিতা শুরু হয়।
এর মধ্যে যদি শিশুর জ্বর না কমে, তাহলে গা স্পঞ্জ করিয়ে দেওয়া যেতে পারে। প্রথমে পা, বুক, পিঠ ও কপালে, এভাবে পর্যায়ক্রমে শরীর স্পঞ্জ করা যায়। তবে গা স্পঞ্জ করিয়ে দেওয়ার সময় শুধু কপালে পানিপট্টি দেওয়া বোঝায় না; বরং কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে পুরো শরীর মুছিয়ে দিতে হবে। এতে শিশুর শরীর থেকে অতিরিক্ত তাপ বের হয়ে যেতে পারে।
সাপোজিটরি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। এ সময়ের জ্বরের একটি অন্যতম কারণ হলো ডেঙ্গু জ্বর, আর এতে রক্তে প্লাটিলেট কমে যেতে পারে। তখন শিশুর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাতের আশঙ্কা থাকে।
জ্বর হলে শিশুকে অতিরিক্ত কাপড় পরিয়ে রাখা বা বেশি কম্বল-কাঁথা দিয়ে ঢেকে রাখা উচিত নয়। এতে তাপমাত্রা কমায় বাধাগ্রস্ত হয়। শিশুকে আলো-বাতাসপূর্ণ ঘরে রাখা উচিত।
জ্বর হলে প্যারাসিটামল খাওয়ানোর মাধ্যমে তাপমাত্রা কমানোর পাশাপাশি জ্বরের সঠিক কারণ বের করার জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। রোগ শনাক্ত হলে সেই অনুযায়ী চিকিৎসা করাতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিশোর-কিশোরীদের ঘুম কেড়ে নিচ্ছে মোবাইল ফোন স্ক্রলিং
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যদি চাঁদ না থাকতো তাহলে কী ঘটতো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে গোশত সংরক্ষণ করলে ১ বছর পর্যন্ত ভালো থাকবে
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রোটিনের মানের দিক দিয়ে দুনিয়ার সেরা গোশত হচ্ছে গরুর গোশত
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রেকর্ড গড়লো তিমি
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কৃত্রিম বুদ্ধিমত্তার তাৎক্ষণিক উত্তরে দুর্বল হচ্ছে মানবমেধা
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকৃতির কীটনাশক পিঁপড়া
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে কাজ করে?
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গরুর চামড়া গোশতের মতোই স্বাদ, রান্না করবেন যেভাবে
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গার্হস্থ: গৃহ ব্যবস্থাপনায় যে সকল গুণাবলির প্রয়োজন
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুরবানীর জন্য সুস্থ গরু চেনায় উপায়
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জেনে নিন জরুরি তথ্য
২১ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












