জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যে বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমে মৃত্যুদ- কার্যকরের চরম ব্যর্থতার পর মারাত্মক অসুস্থ অবস্থায় চেতনা পেয়েছে পাইক।
এদিকে, একটি বিতর্কিত শুনানির পর টেনেসি রাজ্য কর্তৃপক্ষকে মৃত্যুদ- কার্যকর করার কক্ষটির সমস্ত উপাদান ও সম্পর্কিত তথ্যপ্রমাণ অবিলম্বে সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।
গত সপ্তাহে টেক্সাসের একটি কারাগারের মৃত্যুদ- কার্যকর করার কক্ষে বার্বিচুরেট জাতীয় ওষুধ ‘পেন্টোবার্বিটাল’-এর দুটি মারাত্মক ডোজ প্রয়োগ করার পরও বেঁচে যায় পাইক। সেখান থেকে তাকে সংজ্ঞাহীন কিন্তু জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পাইকের আইনজীবী দলের সদস্য স্পাইভি সংবাদ সম্মেলনে জানায়, গত সোমবারও চিকিৎসকরা পাইককে 'ব্রেন ডেড' বা মস্তিষ্কপ্রসূতভাবে মৃত বলে ঘোষণা করেছিলো। এমনকি পরের দিন তার লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিলো। তবে সবাইকে বাকরুদ্ধ ও স্তম্ভিত করে মঙ্গলবার হঠাৎ চেতনা ফিরে পায় পাইক এবং কথা বলতে শুরু করে।
মৃত্যুদ- কার্যকরের ব্যর্থ প্রচেষ্টার পর ন্যাশভিলে আদালতের বিচারক আই’আশিয়া মাইলসের এজলাসে টেনেসি প্রশাসনের ভূমিকা নিয়ে চরম তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। সেখানে পাইকের আইনজীবী অভিযোগ করে যে, রাজ্য কর্তৃপক্ষ পুরো প্রক্রিয়াটির আলামত গোপন করার চেষ্টা করছে। বিচারক তৎকালীন কক্ষে উপস্থিত সমস্ত সরঞ্জাম ও নথি সংরক্ষণের জন্য প্রশাসনকে স্পষ্ট নির্দেশ জারি করেছে। আইনজীবীদের মতে, ভবিষ্যতে যদি টেনেসি রাজ্য সরকার তাকে পুনরায় হত্যা বা মৃত্যুদ- দেওয়ার উদ্যোগ নেয়, তবে এই তথ্যপ্রমাণগুলোই আইনি চ্যালেঞ্জ জানাতে মূল ভিত্তি হিসেবে ব্যবহৃত হবে।
১৯৯৫ সালে টেনেসি অঙ্গরাজ্যে জবস কোরে পড়ার সময় ১৮ বছর বয়সে তার সহপাঠী কলিন স্লেমিয়ারকে নির্মমভাবে নির্যাতন ও হত্যার দায়ে অভিযুক্ত হয় সে। সেই সময় তার বয়স ১৮ হওয়ায় তাকে মৃত্যুদ- প্রদান করা হয় এবং বিগত ৩০ বছর ধরে সে ফাঁসির সেলে বন্দি ছিলো। আমেরিকার ইতিহাসে বিষাক্ত ইনজেকশন নেওয়ার পরও বেঁচে ফেরা একমাত্র বিরল ঘটনার ব্যক্তি এখন সে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।