জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামাত-এনসিপি
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বিগত সংসদ নির্বাচনে জোট-সমঝোতার নানা সমীকরণ দেখা গেলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আলাদা মাঠে নামবে ক্ষমতাসীন বিএনপি, জামাত এবং এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। এরই মধ্যে নির্দলীয় প্রতীকের এই নির্বাচনে একা লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে তারা।
আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করা হয়েছে।
তফসিল ঘোষণার আগেই স্থানীয় নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠেছে। দলীয় প্রতীক না থাকার সুবাদে প্রতিটি দলই নিজেদের একক শক্তিমত্তা প্রমাণের এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না।
এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো একক লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করলেও শেষ পর্যন্ত জোট হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলীয় প্রস্তুতি রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দলীয় পূর্ণ শক্তি নিয়ে নেতাকর্মীরা ভোটের মাঠে নামবেন।
বিগত সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় জোটে নির্বাচন করলে স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে মাঠে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে জামাত।
এরই মধ্যে ১২টি সিটি করপোরেশনের জন্য সম্ভাব্য মেয়র প্রার্থীও চূড়ান্ত করেছে দলটি। এবারের নির্বাচনে তরুণ নেতৃত্ব এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয় নির্বাচন নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। সিটি করপোরেশন নির্বাচনে জামাত এককভাবেই অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ও প্রার্থী ঘোষণা করে এগিয়ে আছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করে চমক দেখিয়েছে দলটি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফ মাহমুদ এবং উত্তরে আরিফুল ইসলাম আদিবকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, তারা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েই এগোচ্ছেন। তবে ১১ দলের মতো জোটগতভাবে অংশ নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে তারা আলোচনায় বসতে রাজি আছেন।
এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সারজিস আলম জানিয়েছেন, যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে।
জোটগত নির্বাচন নিয়ে সারজিস বলেন, জোটগতভাবে নির্বাচন করতে হলে কিছু জায়গায় ছাড় দেওয়ার বিষয়টি দলীয় নীতির ওপর নির্ভর করবে। তবে নামকাওয়াস্তে কোনো সমঝোতা মেনে নেওয়া হবে না।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












