জৈব সার উৎপাদনে বদলে গেলো কামরুজ্জামানের ভাগ্য
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কৃষক কামরুজ্জামান শেখ এখন এলাকার অনুপ্রেরণার নাম। একসময় নিজ জমির জন্য জৈব সার উৎপাদনের চিন্তা থেকে শুরু করে আজ তিনি বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করে সফল উদ্যোক্তায় পরিণত হয়েছেন। তার পথ ধরে এখন একে একে আগ্রহী হচ্ছেন আশপাশের আরো অনেক কৃষক।
কামরুজ্জামান শেখও প্রথমে নিজের খামারের জন্যই এই সার তৈরি শুরু করেছিলেন। পরে কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় তার উদ্যোগ বড় আকার নেয়। বর্তমানে তিনি মাসে প্রায় এক টন ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বিক্রি করেন। প্রতি কেজি ১৫-২০ টাকা দরে। শুধু তাই নয়, সার তৈরির মূল উপাদান কেঁচোও এখন বিক্রি করছেন তিনি, প্রতি কেজি দেড় থেকে দুই হাজার টাকায়।
২০২৩-২৪ অর্থ বছরে ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের’ আওতায় কামরুজ্জামান প্রথমবারের মতো কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও একটি প্রদর্শনী দেওয়া হয়। সেই উদ্যোগই এখন তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।
তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে একই ইউনিয়নের ১২ জন কৃষক পরবর্তী অর্থবছরে একই প্রকল্পের আওতায় যুক্ত হয়েছেন।
সবাইকে প্রশিক্ষণ দিয়েছে উপজেলা কৃষি অফিস, পাশাপাশি কামরুজ্জামানের কাছ থেকেও হাতে কলমে শিখেছেন তারা ভার্মি কম্পোস্ট তৈরির কৌশল।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন,ভার্মি কম্পোস্ট একটি হিউমাসসমৃদ্ধ জৈব সার। এটি শুধু মাটির উর্বরতা বাড়ায় না, পাশাপাশি ফলন ১০-১৫% বৃদ্ধি করে। এছাড়াও মাটির লবণাক্ততা কমায়, পানি ধারণক্ষমতা বাড়ায় এবং সবজি বা ফসলকে করে তোলে বিষমুক্ত।
তিনি আরো বলেন, কামরুজ্জামান শেখকে আমরা শুরু থেকেই সহযোগিতা করছি। তার সাফল্য এখন অন্য কৃষকদের জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
গাজীপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান বলেন, ভার্মি কম্পোস্ট একটি কার্যকর ও পরিবেশবান্ধব জৈব সার, যা মাটির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ব্যবহার একদিকে যেমন রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমায়, তেমনি ফসলের উৎপাদন বাড়ায় ও মাটির স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। কৃষকদের এখন এই সারের প্রতি আগ্রহ বাড়ছে-এটি এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












