মিয়ানমারে পাচারকালে ট্রলারবোঝাই ইউরিয়া সার জব্দ
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৬ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় ট্রলারভর্তি ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে পুলিশ। গত জুমুয়াবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলীর জিলা ঘাট থেকে সারগুলো জব্দ করা হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমুয়াবার রাতে একটি ট্রলারে করে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচার চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সারের কোনও মালিক পাওয়া যায়নি। স্থানীয় জামাল মাঝি নামে এক ব্যক্তি ট্রলারটির মালিক বলে স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তবে বিষয়টি পুলিশ নিশ্চিত করতে পারেনি।
ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের জন্য ৩৫০ শত বস্তার বেশি ইউরিয়া সার ট্রলার বোঝাই করা হয়। পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা গা ঢাকা দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)