জুলাই সনদের খসড়া নিয়ে বিএনপিসহ দলগুলোর ভিন্নমত
, ২৬ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২১ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৬ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত করা জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র ভিন্নমত দেখা দিয়েছে। বিএনপি খসড়াটিতে অসামঞ্জস্যতা খুঁজে পেয়েছে, অন্যদিকে জামাত বলছে, জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার কোনো স্পষ্ট নির্দেশনা এতে নেই। খসড়াটি পেয়ে হতাশা প্রকাশ করে এনসিপি বলেছে, এতে জুলাই সনদ বাস্তবায়নের কোনো ইঙ্গিতই নেই।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় ধারাবাহিক আলোচনার পর সংস্কার ইস্যুতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া প্রকাশ করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে দলগুলোর ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ সহ মোটা দাগে ৮৪টি বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত এবং দলগুলোর জন্য ৮টি অঙ্গীকারনামার কথা উল্লেখ রয়েছে।
খসড়া প্রকাশের পর প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপি এতে অসামঞ্জস্যতার কথা জানিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ বিষয়ে তাদের আপত্তির কথা তুলে ধরেন।
অন্যদিকে, জামাত ও এনসিপি বলছে, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সনদকে আইনি রূপ দেওয়ার নির্দেশনা খসড়ায় অনুপস্থিত। এনসিপির যুগ্ম আহ¦ায়ক জাবেদ রাসিনও খসড়া নিয়ে হতাশা ব্যক্ত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)