গরমিল সংশোধন:
জুলাই-মে রপ্তানি কমেছে ১০.৮২ বিলিয়ন ডলার
, ০৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯২ শামসী সন , ১৩ জুলাই, ২০২৪ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
তথ্য সংশোধনের পর বাংলাদেশ ব্যাংক বলছে, এ সময়ে প্রকৃত রপ্তানির পরিমাণ ছিল ৪০.৭২ বিলিয়ন ডলার, যা ইপিবির দেওয়া তথ্যের চেয়ে ১০.৮২ বিলিয়ন ডলার বা ২১ শতাংশ কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত রপ্তানি তথ্যের গরমিল সংশোধনের পর কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মে সময়ে বাংলাদেশের রপ্তানি আগের বছরের চেয়ে ৪.২৮ শতাংশ কমেছে।
এর আগে গত ৫ জুন ইপিবি জানিয়েছিল, গত অর্থবছরের ১১ মাসে রপ্তানি আয় ২.০১ শতাংশ বেড়ে ৫১.৫৪ বিলিয়ন ডলার হয়েছে।
কিন্তু তথ্য সংশোধনের পর বাংলাদেশ ব্যাংক বলছে, এ সময়ে প্রকৃত রপ্তানির পরিমাণ ছিল ৪০.৭২ বিলিয়ন ডলার, যা ইপিবির দেওয়া তথ্যের চেয়ে ১০.৮২ বিলিয়ন ডলার বা ২১ শতাংশ কম।
অবশ্য ইপিবির দেওয়া মে মাসের রপ্তানি তথ্য বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানের কাছাকাছি ছিল। দুটি প্রতিষ্ঠানই জানিয়েছে, মে মাসে চার বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে।
এর আগে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ের প্রকৃত রপ্তানি ইপিবির দেওয়া তথ্যের চেয়ে প্রায় ১৪ বিলিয়ন ডলার কম।
তার এক সপ্তাহ পর বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক অর্থনৈতিক সূচকে রপ্তানি তথ্য প্রকাশ করা হলো।
ইপিবির রপ্তানি তথ্যে ছয় ধরনের পরিসংখ্যানগত ভুল খুঁজে পেয়েছে বাংলাদেশ ব্যাংক। তারপর এই গরমিল সামনে আসে। ইপিবির ভুলের মধ্যে আছে- কাপড়ের দাম ভুল গণনা, রপ্তানি পণ্যের একাধিক গণনা, নমুনা পণ্য গণনা ইত্যাদি।
কেন্দ্রীয় ব্যাংক বলেছিল, দশ মাসে ইপিবি ৩.৯৩ শতাংশ রপ্তানি বৃদ্ধির দাবি করলেও রপ্তানি মূলত ৬.৮ শতাংশ কমেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)