জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব দেয়নি -প্রধান বিচারক
নিজস্ব সংবাদদাতা:
প্রধান বিচারক ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেওয়ার প্রস্তাব দেয়নি, বরং এর সঙ্গে আমাদের সম্পর্ককে শুদ্ধ করার প্রস্তাব দিয়েছিল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে (প্রধান বিচারকর এজলাস) বিদায় সংবর্ধনায় এমন মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারক বলেন, জুলাই বিপ্লব সংবিধানকে উল্টে দেয়ার প্রস্তাব দেয়নি, বরং এর সঙ্গে আমাদের সম্পর্ককে শুদ্ধ করার প্রস্তাব দিয়েছিল। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রতিক্রিয়াশীলতা- এই তিনটি গুণ জনসাধারণের বিবেকের মূল প্রেরণা হয়ে ওঠে। তবু বিচার বিভাগ, সেই অনিশ্চিত মাসগুলিতে একমাত্র সম্পূর্ণরূপে কার্যকরী সাংবিধানিক অঙ্গ হিসাবে, একবারে নম্র ও দৃঢ় অবস্থান গ্রহণ করতে বাধ্য হয়েছিল।
প্রধান বিচারক সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল অফিসকে ধন্যবাদ জানিয়ে বলেন, পারস্পরিক সম্মান, অভিন্ন দায়িত্ব এবং সংবিধানের প্রতি অটল প্রতিশ্রুতির মাধ্যমে আমরা আবারও নিশ্চিত করছি যে, আমাদের বিচার বিভাগের শক্তি কোনো একটি পদে নয়, বরং সততা, ভারসাম্য ও দূরদর্শিতার সঙ্গে ন্যায়বিচার প্রদানের জন্য আমাদের সম্মিলিত সংকল্পের মধ্যে নিহিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।