জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
৫ আগস্টের গণ-অভ্যুত্থানের সাফল্যকে কোনো একক ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের অর্জন হিসেবে না দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে যে লক্ষ্য ও আকাক্সক্ষা নিয়ে ছাত্র-জনতা অকাতরে জীবন দিয়েছেন, সেই চেতনাকে সমুন্নত রাখাই সরকারের প্রধান অঙ্গীকার। তিনি আশ্বস্ত করেন, আন্দোলনের সময় সংঘটিত প্রতিটি হত্যাকা- ও অন্যায়ের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিশ্চিত করা হবে। তবে আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিচারের নামে যেন কোনোভাবেই কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়ে প্রশাসন ও বিচার বিভাগকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
জাতীয় ঐক্যের ডাক দিয়ে তারেক রহমান আরও বলেন, জাতিকে দ্বিধাবিভক্ত করে কোনো দেশ উন্নতি করতে পারে না। বর্তমান সরকারের মূল লক্ষ্য হচ্ছে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করা। জাতীয় স্বার্থে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।