জুলাই আহত রোগীরা ফিরে এলে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন চক্ষুবিজ্ঞান হাসপাতাল কর্তৃপক্ষ
নিজস্ব প্রতিবেদক:
দুই সপ্তাহ ধরে দেশের সবচেয়ে বড় বিশেষায়িত চক্ষু হাসপাতালে অচলাবস্থা চলছে। গত ২৮ মে জুলাই আহতদের সঙ্গে সাধারণ রোগী এবং হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের মারামারির পর হাসপাতালে সব ধরনের সেবা বন্ধ হয়ে যায়। এই আবহে ঈদের ছুটিতে বাড়ি গেছেন ৫১ জুলাই আহত রোগী। তারা ফিরে এলে কী পরিস্থিতি দাঁড়ায় তা নিয়ে উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে জানা গেছে, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি থাকা জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ছাড়পত্র দিতে বলেছে সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটি।
ঈদের ছুটির আগে জুলাই অভ্যুত্থানে আহত ৫৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন। তাদের মধ্যে তিন জন ছাড়া বাকি সবাই বাড়ি চলে গেছেন। কেউ হাসপাতালের ছাড়পত্র নিয়ে যাননি বলে জানায় কর্তৃপক্ষ।
জানা যায়, গত মঙ্গলবার (১০ জুন) ২৫০ শয্যার এই হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহত তিনজন ছাড়া আর কোনো রোগী ছিলেন না। হাসপাতালের জরুরি বিভাগ খোলা ছিল, বেলা ১টা পর্যন্ত ৬০ জন রোগী চিকিৎসা নেন। হাসপাতালে কোনো নতুন রোগী ভর্তি হননি।
মারামারির পর প্রায় বন্ধ থাকা এই হাসপাতালে ঈদের ছুটির এক দিন আগে জরুরি বিভাগ চালু করা হয়। আগামী শনিবার হাসপাতাল পুরোদমে চালু করা হবে বলে জানান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক জানে আলম মৃধা।
ঈদের ছুটির পর জুলাই আহতরা দল বেঁধে এলে পরিস্থিতি কী হবে এমন উদ্বেগ আছে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে। তবে হাসপাতালে রোগীদের চিকিৎসার স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করেন ভারপ্রাপ্ত পরিচালক।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।