জুমুয়াবার থেকে ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা
আল ইহসান ডেস্ক:
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে আগামী জুমুয়াবার (২০ ডিসেম্বর) থেকে তিন দিন রাজধানী ঢাকাসহ চার বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এ সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বঙ্গোপসাগে র অবস্থানরত লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী জুমুয়াবার সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৯.১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।