নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে -প্রধান উপদেষ্টার প্রেস সচিব
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আগের দিন বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেছিলেন, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।
এরপর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারের কাছে নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ চাওয়া হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমার তো মনে হয়, রোডম্যাপ খুব স্পষ্ট দেওয়া হয়েছে। যদি কম সংস্কার হয়, সে ক্ষেত্রে ডিসেম্বরের (২০২৫ সালের) মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন। আর চূড়ান্ত তারিখ কী, এটা অনেক ক্ষেত্রে নির্ভর করবে সংস্কারের ওপর। তিনি একটা সময় দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর পরিষ্কার রোডম্যাপ কী হতে পারে? আপনি আশা করতে পারেন যে নির্বাচন হচ্ছে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)