জীবাশ্ম জ্বালানিতে এডিবির ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগে উদ্বেগ প্রকাশ
বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি খাতের শতাধিক প্রকল্পে ১৭ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর অধিকাংশই জীবাশ্ম জ্বালানিভিত্তিক বলে দাবি করেছে এনজিও ফোরাম অন এডিবি।
রাজধানীর বাংলামোটরে আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি খাতে এডিবির বিনিয়োগ ঝুঁকি উন্মোচন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে আসে। এডিবির ৫৮তম বার্ষিক সাধারণ সভার আগে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এনজিও ফোরাম ও কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)।
এ সময় বক্তারা বাংলাদেশের জ্বালানি খাতে এডিবির দীর্ঘদিনের বিনিয়োগ মডেলের কড়া সমালোচনা করেন। তারা জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বাংলাদেশের নবায়নযোগ্য খাতে বিনিয়োগ বাড়াতে এডিবির প্রতি আহ্বান জানান।
এনজিও ফোরামের বিশ্লেষণে দেখা যায়, এডিবির ৬৫ শতাংশ প্রকল্পে কোনো ধরনের সুরক্ষা শ্রেণীকরণই নেই, যা স্পষ্টতই স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশগত প্রকল্পে বরাদ্দ ৭.৯৫ শতাংশ, আর বাস্তুচ্যুতি ও স্থানীয়দের সুরক্ষায় বরাদ্দ মাত্র ০.৩৫ শতাংশ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।