জিন আতঙ্কে ৫০ পোশাক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আশির, ১৩৯২ শামসী সন , ২০ মার্চ, ২০২৫ খ্রি:, ৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
গাজীপুর সদর উপজেলার একটি পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক জিনের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। এতে শ্রমিকরা দ্রুত কারখানা ছেড়ে বেরিয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা করে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার শিরিরচালা (বাঘেরবাজার) এলাকায় অবস্থিত গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকদের ভাষ্যমতে, গত কয়েকদিন ধরে পাশের এসপি গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড-এ ‘জিন আতঙ্কে’ বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সকালে গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা কাজে যোগ দেয়ার পর একের পর এক অসুস্থ হয়ে পড়তে থাকেন। কিছুক্ষণের মধ্যেই পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে শ্রমিকরা দ্রুত কারখানা ত্যাগ করেন। পরে অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। শ্রমিকদের দাবি অন্য কারখানা থেকে এসে তাদের কারখানায় জিনের আছর (প্রভাব) পড়েছে।
গাজীপুর-২ শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বলেন, ‘গোল্ডেন রিফিট গার্মেন্টসের প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঠিক কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডাক্তারদের পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)