ওয়াসার পানির তীব্র সংকট, মিলছে না সুরাহা
রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, পীরেরবাগসহ বিভিন্ন এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। রান্নাবান্না করা এমনকি হাত-মুখ ধোয়ার পানি পর্যন্ত নেই। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সেখানকার বাসিন্দারা। ঢাকা ওয়াসাকে বারবার এই পানি সমস্যার কথা জানানোর পরও মিলছে না কোনও সুরাহা। কবে নাগাদ এই সমস্যা দূর হবে তাও নিশ্চিত নন ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তারা।
জানা গেছে, পানির স্তর নিচে নেমে যাওয়ায় গত কয়েকদিন ধরে পানির পাম্প মেরামতের কাজ করছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। প্রায় ৮০০ ফুট গভীর পাইপকে ১৮০ ফুট বর্ধিত করে ৯৮০ ফুট গভীর করতে চলছে খনন কাজ। যার কারণে পানির সংকট দেখা দিয়েছে।
পানি সরবরাহ চালু হতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের জবাবে ওয়াসার মেরামত কাজ করা শ্রমিকরা জানান, পানির সমস্যা সমাধান হতে হতে রোজা শেষ হবে। এখনও ন্যূনতম ১২-১৩ দিন কাজ চলবে বলে জানান শ্রমিকরা।
এদিকে পানি না থাকায় রমজানে নিত্যদিনের রান্না, গোসল ও টয়লেটের কাজ সম্পন্ন করতে এলাকাবাসীকে অধিক টাকা দিয়ে কিনতে হচ্ছে বোতলজাত পানি। লাইনে ঠিকভাবে পানি না পেলেও ওয়াসার গাড়িতে করে ঠিকই চওড়া দামে বিক্রি হচ্ছে পানি। উপায় না দেখে রান্নাবান্নাসহ জরুরি কাজ সারতে সেই পানি কিনতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী।
এদিকে ওয়াসার মেরামত কাজে ধীরগতির অভিযোগ এনে ক্ষোভ জানান শেওড়াপাড়া ও পীরেরবাগের বাসিন্দারা। তাদের অভিযোগ, সেবার নামে জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা করছে ওয়াসা।
মিরপুরের যে কয়েকটি এলাকায় পানির তীব্র সংকট তার মধ্যে অন্যতম উত্তর পীরেরবাগ। গত এক মাস ধরেই এখানে ওয়াসার পানি সরবরাহ বন্ধ। যার ফলে পানির সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের।
নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার পীরেরবাগ-৪ পাম্প-এর একজন কর্মকর্তা বলেন, এখানে পানির প্রোডাকশন প্রায় জিরো। এই সমস্যা গত এক মাস ধরে। লাইনে পানি সরবরাহ করতে আমাদের কাজ চলমান আছে। তবে রোজার মধ্যে এই সমস্যা সমাধান হবে কিনা তার নিশ্চয়তা দিতে পারবো না।
এ বিষয়ে ঢাকা ওয়াসার ডিএমডি (ও অ্যান্ড এম) একেএম সহিদ উদ্দিন বলেন, শেওড়াপাড়ায় এখন পানির সমস্যা নেই। জুমুয়াবার পর্যন্ত ছিল। অন্যদিকে পীরেরবাগে এলাকায়ও সমস্যা নিরসনে আমরা রেশনিং করে পানি দিচ্ছি। পানির চাহিদা বেশি হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। একটা টিউবওয়েল দিয়ে আমি সর্বোচ্চ ২৫ হাজার মানুষকে পানি সাপ্লাই দিতে পারবো। সেখানে যদি ১ লাখ মানুষ হয় তাহলে তো এমন হিমশিম খেতেই হবে।
ওয়াসার এই কর্মকর্তা আরও বলেন, ‘পীরেরবাগের ওদিকে যদি আরেকটা টিউবওয়েল হতো তাহলে মানুষের চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করা যেতো। আমরা টিউবওয়েল স্থাপনের জন্য জায়গা খুঁজছি। কিন্তু সেই জায়গা পাচ্ছি না। কেউ যদি আমাদের জায়গা দেয় তাহলে ঢাকা ওয়াসা তাৎক্ষণিক সেখানে টিউবওয়েল স্থাপনের কাজ করে দেবে, এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।