সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নসীহত মুবারক:
মানুষতো এখন দ্বীনদারী তালাশ করে না, তারা দুনিয়াদারী তালাশ করে
, ১৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ আশির, ১৩৯২ শামসী সন , ২০ মার্চ, ২০২৫ খ্রি:, ৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, গরু ছাগল হাঁস মুরগী ইত্যাদী ব্যাক্তিগত নিজেরা খাওয়ার জন্য পালন করলে এক হুকুম আর ব্যবসার জন্য করলে সেটা মালে তেজারত হিসেবে তার যাকাত দিতে হবে। তবে দুধ বা ডিম বিক্রি করা হলে এবং সেগুলোর বছর হিসেবে নেসাব পরিমাণ হলে তখন সেগুলোরও যাকাত দিতে হবে। নেসাব পরিমাণের মধ্যে নতুন টাকা সংযুক্ত হলে সেটারসহ যাকাত দিতে হবে। একই পুঁজিতে দশটা ব্যবসা থাকলেও সবগুলোর হিসেব করে নেসাব হিসেবে যাকাত দিতে হবে। অনেকেই এসব বিষয় না বুঝার ভান করে যাকাত দেয়া হতে বিরত থাকে। যারা মাইকে তেলওয়াতে সিজদা শুনবে সেটা ওয়াজিব হিসেবে সাথে সাথে আদায় করবে নয়তো তারা সুবিধামতো সময়ে সিজদা আদায় করে নিতে হবে। সিলসিলাভুক্ত সবার জন্য যাকাত ফিতরা আদায় করে আমাদের মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে জমা দেয়া ফরজে আইন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, কারো বিয়ে যদি হয়ে থাকে তাহলে বিচ্ছেদ হতে হলে তাকে তালাক নিতেই হবে। আর যদি স্ত্রীকে তালাক দেয়ার অধিকার দেয়া হয় তাহলে সে নিজেকে নিজে তালাক নিতে পারবে। অনেকে স্কুল কলেজে পড়ে হাসি ঠাট্টা করতে করতে বিয়ে করে নেয়। সেখানে অনেকেই সাক্ষী থাকে। সেটা শরয়ী দৃষ্টিতে বিবাহ হয়ে যাবে। মানুষের কাছে দুনিয়ার মুহব্বত এত বেশী যে, তারা শরীয়তের হুকুম আহকামগুলো পালন করতে চায় না। কারো টাকা পয়সা থাকলে সেটা যদি নাতী নাতনীদের জন্য খরচ করা হয় সেটার জন্য নেকী সওয়াব পাওয়া যাবে। মানুষতো এখন দ্বীনদারী তালাশ করে না, তারা দুনিয়াদারী তালাশ করে। মানুষের উচিত ছিলো খাওয়া দাওয়ার খরচ ছাড়া বাকী খরচগুলো নেক কাজে খরচ করা যাতে আখিরাতে অনেক ফায়দা পাওয়া যাবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মানুষ অনেক শত পৃষ্ঠার, হাজার পৃষ্ঠার অনেক তাফসীর লিখেছে তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান সাওয়ানেহ উমরী মুবারক কত হাজার হাজার পৃষ্ঠা আকারে কিতাব লেখা উচিত ছিলো তা ফিকির করতে হবে। সুমহান সাওয়ানেহ উমরী মুবারক উনার জন্য শত শত খন্ড এমনকি হাজার হাজার খন্ডের কিতাব মুবারক প্রকাশ করা উচিত। আর বিশেষ করে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার তাফসীরতো বহু লিখা হয়েছে এখন সবে য়ে জরুরী হচ্ছে পবিত্র কুরআন শরীফ উনার একটি সহীহ বিশুদ্ধ তরজমা লিখা। কারণ তরজমার নামে বাজারে অনেক কুফরী শিরকী লিখা হয়ে আছে। সেগুলোও জরুরী সংশোধন করে বিশুদ্ধ আকীদা অনুযায়ী তরজমা লিখা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












