জিডিপি প্রবৃদ্ধি কমে ৪.২২ শতাংশ, মাথাপিছু আয় কমেছে ৪৬ ডলার
, ১২ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কমে এখন ২ হাজার ৭৩৮ মার্কিন ডলার বা ৩ লাখ ৪ হাজার ১০২ টাকায় দাঁড়িয়েছে। যা সাময়িক হিসাব থেকে ৪৬ ডলার কম। সাময়িক হিসাবে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৮৪ ডলার। একইভাবে চূড়ান্ত হিসাবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অনেকটা কমেছে। সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৫.৮২ শতাংশ। চূড়ান্ত হিসাবে তা ১.৫৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.২২ শতাংশে। এই চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস জানায়, মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৮ মার্কিন ডলারে। অবশ্য কয়েক বছর ধরেই কমছে মাথাপিছু আয়। ২০২১-২২ সালে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, ২০২২-২৩ অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার। দেশের জনসংখ্যা, কৃষি, শিল্প, জনমিতি, অর্থনীতি, আর্থ-সামাজিক বিষয়াদিসংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করে থাকে বিবিএস। সাময়িকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব প্রাক্কলন ও প্রকাশ করা হয়েছিল। এ পর্যায়ে চূড়ান্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ২০২৩-২৪ অর্থবছরের জিডিপির চূড়ান্ত হিসাব প্রাক্কলন করা হয়েছে। সে অনুযায়ী সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসেবে জিডিপির প্রবৃদ্ধি কমেছে। নানা কারণে শিল্পের উৎপাদন প্রবৃদ্ধিও কমেছে।
গত ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কমেছে ১.৭ শতাংশ। গত অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছিল ৫.৮২ শতাংশ। চূড়ান্ত হিসাবে এটি কমে দাঁড়িয়েছে ৪.২২ শতাংশ। প্রবৃদ্ধি সবচেয়ে বেশি কমেছে শিল্প খাতে। প্রায় অর্ধেক কমে এ খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৫১ শতাংশ। যা সাময়িক হিসেবে ছিল ৬.৬৬ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুযায়ী শিল্প খাতের জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ৮.৩৭ শতাংশ।
বিবিএস বলছে, সাময়িক হিসাবের তুলনায় চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমার উল্লেখযোগ্য কারণ হচ্ছে রপ্তানি আয়ের সংশোধিত হিসাবের পরিপ্রেক্ষিতে শিল্প উৎপাদনের নিম্নগতি। বিবিএসের হিসাব মতে, গত ২০২২-২৩ অর্থবছরে চলতি মূল্যে জিডিপির আকার ছিল ৫০ লাখ ২ হাজার ৭০০ কোটি টাকা (৪৫ হাজার কোটি ডলার)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












