জিডিপিতে ৩২ শতাংশ অবদান, তবুও বৈষম্যের শিকার খুলনা বিভাগ
, ২২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
খুলনা বিভাগের জিডিপিতে অবদান ৩২ শতাংশ। তবু এই বিভাগ নানা সংকটের শিকার। ১০ জেলা, ৫৯ উপজেলা ও ৫৬৮ ইউনিয়নের খুলনা বিভাগের গুরুত্বপূর্ণতা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি। কিন্তু বরাবরের মতোই বৈষম্য, অবহেলা ও অমনোযোগিতার মুখোমুখি হচ্ছে বিভাগটি।
ঢাকায় কর্মরত খুলনা বিভাগের সাংবাদিকদের সংগঠন- খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার আয়োজনে ‘খুলনা বিভাগের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব সমস্যার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে খুলনা অঞ্চলের উন্নয়ন, বিনিয়োগ, পরিবেশ, শিল্প-বাণিজ্য, অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে সাংবাদিক, বিশেষজ্ঞ, গবেষক ও নীতিনির্ধারকরা অংশ নেন।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চল হওয়ায় দুর্যোগ লেগেই থাকে। উপকূলীয় অঞ্চলের জন্য স্থায়ী বেড়িবাঁধ দরকার। প্রাকৃতিক দুর্যোগে মুহূর্তেই হাজার হাজার বিঘা জমির মালিক ফকির হয়ে যায়। মলিন বদনে নয়, খুলনাকে আত্মপ্রত্যয়ী হিসেবে দেখতে চাই।
তারা খুলনা বিভাগে গভীর সমুদ্রবন্দর স্থাপন, উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, সুন্দরবন সুরক্ষা ও উন্নয়ন পেশাজীবী ও মেধা লালন নিয়েও আলোকপাত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)