জাহাজ চলাচলে নতুন শর্ত, ভোগান্তিতে পড়বেন যাত্রীরা
নারিকেল দ্বীপগামী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকা-ের পর জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
জেলা প্রশাসক এম এ মান্নান এতে সভাপতিত্ব করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ফিটনেস শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো পর্যটকবাহী জাহাজ নারিকেল দ্বীপের উদ্দেশে ছেড়ে যাবে না।
এম এ মান্নান বলেন, নারিকেল দ্বীপের পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে শনিবার রাতের মধ্যেই সচল থাকা সব জাহাজের ফিটনেস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা পুনরায় পরীক্ষা করতে নৌপরিবহণ অধিদপ্তর, বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থার যাচাই পরীক্ষায় উত্তীর্ণ জাহাজই কেবল গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) থেকে নারিকেল দ্বীপের উদ্দেশে যেতে পারবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।