জাল দলিলে বেহাত জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্লট
, ২৩ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ ছানী, ১৩৯২ শামসী সন , ৩০ জুন, ২০২৪ খ্রি:, ১৬ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জাল দলিলে বেহাত হচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (জাগৃক) একের পর এক প্লট। নথি ও কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি জমি ব্যক্তির নামে রেজিস্ট্রেশনও করে দেওয়া হচ্ছে। এতে সরকার বিপুল রাজস্ব হারালেও পকেট ভরছে সংঘবদ্ধ একটি চক্র। অভিযোগ উঠেছে, এই চক্রে আছেন জাগৃকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীও।
গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাগৃকের রাজধানীর মিরপুর হাউজিং এস্টেটের প্লটের ক্ষেত্রে ঘটছে এই জালিয়াতি। গত কয়েক মাসে ছয়-সাতটি প্লটের নথি জালিয়াতির কারণে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। জাগৃকের ভূমি শাখার এসব ঘটনা তদন্তে কমিটিও করেছে মন্ত্রণালয়।
জানতে চাইলে জাগৃকের ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা শাখার সদস্য (যুগ্ম সচিব) মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার বলেন, ‘জালিয়াতির কিছু ঘটনা ঘটেছে। সেখানে আমার স্বাক্ষরও জাল করা হয়েছে। সবকিছু পর্যালোচনা করে জাল-জালিয়াতির কার্যক্রমগুলো বাতিল করা হবে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, অফিসে বাইরের প্রচুর লোক এসে নানা অপকর্ম করছে। তাই নতুন করে আইডি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। সেবাগ্রহীতাকে খাতায় বিস্তারিত লিখে সই করে এই অফিসে ঢুকতে হবে। এতে দালাল ও জালিয়াত চক্রের উৎপাত কমবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় আরও এগিয়ে ইরান -হরমুজ থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেলো ইরান -১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে ইরান -অনুমতি না নেয়ায় ২টি জাহাজ জব্দ করল ইরান
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেই বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারক
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লাশ চুরির ভয়ে রাত জেগে সন্তানের কবর পাহারা দিচ্ছেন বৃদ্ধ বাবা!
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈশ^রদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল -বস্ত্র ও পাট মন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সার কারখানায় ১ মে থেকে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকারের
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শে^তপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের -শিক্ষামন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায়ও লোডশেডিং করা হবে -জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ঢাকায় ১-২ ঘণ্টা হলেও গ্রামে এখন ১৪ ঘণ্টা লোডশেডিং’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাপুরে, ১০০ মণ ধান পেতাম এখন এক মণও পামু না’
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)