জালেমের তবকা হতে মুক্ত হলেই নেক কাজে আনজাম দেয়া সম্ভব হবে
প্রতিদিনের ন্যায় গত লাইলাতুল ইছনাইনিল আজিম শরীফ আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মীলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্শান তওবা বাইয়াত মুবারক ও মক্ববুল মুনাজাত শরীফ শেষে মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি যিকির ফিকির করার হাকিকত সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন- যিকির ফিকির ছাড়া কোন কাজ হবে না। যারা নেককার হতে পারে না তারা জালেম। আর যারা জালেম তারা কখনোই সুন্নত মুবারক প্রচার করতে পারে না। তওবা করে যিকির ফিকির করে নেককার হলে কেবলমাত্র কাজ আশা করা যায়। সারাদিন হারাম কাজে মশগুল থেকে খিলাফতের কাজ কি করে করতে পারবে? সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার প্রচার প্রসার করা, সুন্নত মুবারক উনার প্রচার প্রসার করা, মানুষকে হক্ব মত পথে আনার কোশেশ করা এটা সবার পক্ষে সম্ভব হবে না। যুগে যুগে সিলসিলাগুলো যিকির ফিকিরের অভাবে নষ্ট হয়েছে। বাপ দাদা হয়তো হক্ব ছিলেন কিন্তু সন্তান বা নাতীরা বিভ্রান্ত হয়ে গেছে। এটা মনে রাখতে হবে, জালিমদেরকে মহান আল্লাহ পাক তিনি খিলাফত মুবারক দান করেন না। একমাত্র জালেমের তবকা হতে মুক্ত হলে নেক কাজে আনজাম দেয়া সম্ভব হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- হযরত নবী রাসূল আলাইহিমুস সালাম উনাদের অনেকের কোন উম্মতই ছিলো না তারপরও উনারা কখনোই হক্ব কথার দাওয়াত দেয়া থেকে বিরত থাকেননি। সেজন্য আমরাও কখনো হক্ব কথা বলা থেকে বিরত থাকবো না। উম্মতে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে আখেরী জামানায় যারা হাদীস শরীফ বর্ণনা করবেন এবং সুন্নত মুবারক প্রচার প্রসার করবেন উনাদেরকে হাদীস শরীফে খলীফা বলা হয়েছে। যারা যিকির ফিকির করবে আদেশ নিষেধ মানবে, সুন্নত মুবারক অনুযায়ী আমল করবে তারাই খলীফা হিসেবে কিছু করতে পারবে। অনেক যিকির ফিকির করে জালেমের তবকা হতে মুক্ত হতে পারলেই তার পক্ষে দ্বীনি কাজে আনজাম দেয়া সম্ভব হবে।
সবাইকে জালেমের তবকা হতে মুক্তির জন্য বেশী বেশী যিকির আযকার সোহবত মুবারক ইখতিয়ার করার দিকনির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশান নসীহত মুবারক সমাপ্ত করেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।