জার্মানিতে সাহরি ও ইফতার
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ আশির, ১৩৯৩ শামসী সন , ১৮ মার্চ, ২০২৬ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
জার্মানিতে পবিত্র মাহে রমাদ্বানের আমেজ আমাদের পরিচিত ইসলামী রাষ্ট্রগুলোর চেয়ে ভিন্ন। জার্মান মুসলমানদের বেশিরভাগ তুর্কি কিংবা তুরস্কের বংশোদ্ভূত। বাকিদের অধিকাংশই আরব বিশ্ব অথবা আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসী। তাই এখানে রোযা পালনে থাকে বৈচিত্রের ছোঁয়া।
ইউরোপের অন্যান্য দেশের মুসলমানদের মতোই জাকজমক হয়ে থাকে জার্মান মুসলমানদের ইফতার। পবিত্র রমাদ্বান শরীফ মাসে স্থানীয় মসজিদ অথবা মুসলিম কমিউনিটি হলগুলো হয়ে ওঠে জার্মানিতে বসবাসরত মুসলমানদের মিলন মেলা। এখানে খুবই কম মসজিদের সংখ্যা। সেই সাথে বিধর্মীদের রাষ্ট্রীয় আইনের কারণে বাইরে শোনা যায় না আযানের শব্দ। আযানের ধ্বনি শুনে ইফতারের সুযোগ এখানে প্রায় নেই বললেই চলে।
তুর্কি প্রভাবিত কমিউনিটিগুলোতে ইফতারের সময় রোযা ভাঙতে খেজুরের পরিবর্তে খাওয়া হয় জলপাই। সাথে থাকে নানা রকম জুস আর সুন্নতি ফল তাজা খেজুর।
দস্তরখানে থাকে রমাদ্বান পিদে, রমাদ্বান কিবাবি, পেস্ট্রি, পুডিং, মিষ্টি হালুয়া ও বাকলাভার মত মুখরোচক খাবার। এখানকার ইফতারে দেখা মেলে বিভিন্ন রকম স্থানীয় খাবার। ডনের কেবাব, প্রেজেল ও কেহসু স্পেজেল, কার্টোফেল পাফার, ওয়াইনারশিনজলের মত জার্মান খাবারেরও আছে বেশ কদর। ইফতারিতে টার্কিশ জার্মানদের পছন্দ মিষ্টি জাতীয় খাবার কাবাক তাতলিশি।
জার্মানিতে পবিত্র রমাদ্বান শরীফ মাস শুরুর কোন সার্বজনীন তারিখ ঘোষণা হয় না। ফলে কবে থেকে রোযা শুরু করা হবে সেটা নিয়ে থাকে অনিশ্চয়তা। দেশটিতে ১৫ ঘন্টার বেশি হয়ে থাকে রোযার সময়।
জার্মানিতে প্রথম মসজিদ তৈরি হয় ১৯১৫ সালে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে উল্লেখযোগ্য হারে বেড়েছে মুসলমানদের সংখ্যা। অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ মসজিদের মিনার থেকে ভেসে আসা আযানের শব্দেই ইফতার করতে পারবেন জার্মান মুসলমানরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












