জামালপুরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিল
অবরোধের সমর্থনে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের জামতলী বাজার এলাকায় মিছিল সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জামালপুর সদর উপজেলা বিএনপি এ মিছিল বের করে।
এ সময় একই সড়কে অবরোধ সমর্থনে নারীদের আরেকেটি মিছিল মাদুর বাজার থেকে শুরু করে নারীকেলি মোড়ে গিয়ে শেষ হয়।
ওয়ারেছ আলী মামুন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বাংলার মাটিতে একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। পুলিশ ও সরকারি দলের নেতারা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করছে। গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে পুলিশ, নেতাকর্মীরা রাতে বাড়িতে ঘুমাতে পারছে না। এসব করে সরকার আন্দোলন বন্ধ করতে পারবেনা বলে হুঁশিয়ারি দেন তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।