জামাত সুসংগঠিত, তবে ভোটের মাঠে তাদের জয় সম্ভব নয় -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন ভোটের রাজনীতিতে জামাত খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। সংস্কার, জুলাই সনদ এবং নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির দীর্ঘদিনের সহযাত্রী জামাতের ভিন্ন অবস্থান প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, জামাত লাইম লাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি। তিনি স্বীকার করেন, দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয়।
তিনি বলেন, জামাত যে ভাবেই হোক লাইম লাইটে এসে গেছে। মিডিয়া ও সাংগঠনিক কর্মকা-ের বদৌলতে একটা জায়গাতে তারা পৌঁছানোর চেষ্টা করছে এবং এটা তারা করবেই।
তবে জনগণের মধ্যে জামায়াতের খুব বেশি প্রভাব বেড়েছে বলে মনে করেন না মির্জা ফখরুল। তিনি বলেন, আমি নিজে মাঠের রাজনীতি করি, যাতায়াত করি, বুঝতে পারি, খুব বেশি একটা নাই।
জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, জামায়াতের সুবিধা হচ্ছে তারা খুবই সংগঠিত, রেডিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তাদের যথেষ্ট ফান্ডও আছে। এটা তাদের জন্য প্লাস পয়েন্ট।
তবে জনগণের কাছে গিয়ে নির্বাচনে পুরোপুরি জিতে যাওয়ার মতো সক্ষমতা জামায়াতের নেই বলে তিনি বিশ্বাস করেন: তবে জনগণের কাছে গিয়ে ইলেকশন পুরোপুরি জিতে যাওয়া; এমন কোনও কিছু আমার মনে হয় না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।