অন্তর্র্বতী সরকারের ম্যান্ডেট নেই নেপালের শাসনব্যবস্থা সংস্কারের -কার্কি
নিজস্ব প্রতিবেদক:
নেপালের অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান হিসেবে নতুন প্রধানমন্ত্রী কার্কি স্পষ্ট জানিয়েছে, শাসনব্যবস্থায় কোনো পরিবর্তন আনার এখতিয়ার এই সরকারের নেই। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তরুণদের পক্ষ থেকে সরাসরি নির্বাচিত নির্বাহী ব্যবস্থাসহ অন্যান্য সংস্কারের দাবির প্রেক্ষাপটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সে এই মন্তব্য করে।
কার্কি বলে, বর্তমান সরকারের পক্ষে এমন কোনো পরিবর্তন করা সম্ভব নয়, তাই শাসনব্যবস্থার যেকোনো সংস্কার বা পরিবর্তন সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হতে হবে। প্রধানমন্ত্রী কার্কি স্পষ্ট করে উল্লেখ করে, আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করাই হলো অন্তর্র্বতী সরকারের প্রধান অগ্রাধিকার। এছাড়া, বিদেশে কর্মরত নেপালিদের ভোট প্রদানের সুযোগ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চলছে বলেও সে জানায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।