জামাতের কড়া সমালোচনায় হেফাজত আমির
চট্টগ্রাম সংবাদদাতা:
মওদুদী আদর্শে গঠিত তথাকথিত ‘জামায়াতী ইসলামী বাংলাদেশ’ নামধারী দলটিকে ‘ভ-’ আখ্যায়িত করে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছে, জামায়াতে ইসলাম একটি ভ- ইসলামী দল, সহীহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয় বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না।
গত সোমবার (৪ আগস্ট) রাতে নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন হেফাজতের এ শীর্ষ নেতা।
বাবুনগরী বলেন, আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না। তারা কখনও মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।
তিনি আরও বলেন, জামায়াত দেশের বৃহত্তর দল নয়; বিএনপি হচ্ছে দেশের বৃহত্তম দল। জামায়াত ইসলাম নয়, মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে চায়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।