জানুয়ারিতে ২৪ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে বিআরটিএ
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের জানুয়ারি মাসে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক পরিবহন আইন ২০১৮-এ অন্যান্য আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭২২টি মামলায় এসব জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে দুজনকে কারাদ- ও ১৫টি গাড়িকে ডাম্পিং করা হয়।
সম্প্রতি বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সই করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানুয়ারি মাসে পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোট ৯৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মন (আদালত-২) মোট ২৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩০টি মামলায় ৮ লাখ ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। একইসঙ্গে ১৪টি গাড়ি ডাম্পিং করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।