জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা
নিজস্ব প্রতিবেদক:
বিচারবহির্ভূত হত্যা (খুন), গুম, অমানবিক নির্যাতনের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধে কেউ অভিযুক্ত হলেই তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইভাবে গুরুতর দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হলেও তিনি নির্বাচনে অযোগ্য হবেন। এমনকি এসব ব্যক্তি কোনো রাজনৈতিক দলের কমিটির কোনো পদে বা সাধারণ সদস্য হিসাবেও থাকতে পারবেন না।
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে গত বুধবার জমা দেওয়া নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে। এতে সংবিধানের ৬৬(২)(ছ) অনুচ্ছেদের অধীনে একটি বিশেষ আইন প্রণয়নের কথা বলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যা এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম-খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জেলায় জেলায় মামলা দায়ের হয়েছে। ওইসব মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ দলটির শীর্ষ থেকে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। ওইসব মামলায় আদালত কর্তৃক অভিযুক্ত হলে অর্থাৎ তাদের বিরুদ্ধে দায়ের হওয়া চার্জশিট আদালত গ্রহণ করলেই তারা নির্বাচনে অযোগ্য হবেন। যদিও বিদ্যমান সংবিধান ও আরপিও অনুযায়ী সাজাপ্রাপ্তরা কেবল নির্বাচনে অযোগ্য হন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।