জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ¯œাতক পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়ে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোর্স বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে পর্যালোচনায় চলছে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এ এস এম আমানুল্লাহ গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুপুরে এ নিয়ে এক ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, জাতীয় বিশ^বিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা আমাদের কোনো সিদ্ধান্ত নেই।
প্রসঙ্গত, সম্প্রতি কিছু গণমাধ্যমের খবরে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বাতিল করা হচ্ছে বাংলা, ইতিহাস, দর্শনসহ প্রায় ছয় বিষয়ের অনার্স কোর্স। এসব বিষয় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।